Tuesday, April 7, 2026

ফিরিয়েছে চার বেসরকারি হাসপাতাল, শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Date:

Share post:

চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার এসএসকেএম হাসপাতালে ।
পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় ৯ বছরের বালকের। চিকিৎসক না থাকার কথা বলে বেসরকারি হাসপাতাল থেকে  ফিরিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে, বালককে নিয়ে যাওয়া হয় ৪টি হাসপাতাল ও নার্সিংহোমে। কিন্তু সব জায়গা থেকেই বেড নেই বলে জানানো হয় । নয় বছরের শেখ তানবীর হোসেন তলপেটে যন্ত্রণায় ভুগছিল। আচমকাই শুরু হয়েছিল খিঁচুনি। শরীরে ক্রমশ কমে যাচ্ছিল অক্সিজেনের মাত্রা। শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন পরিজনেরা। সেইমতো প্রথমে বেলভিউ ক্লিনিক, সিএমআরআই, পার্ক ক্লিনিক এবং সবশেষে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে যাওয়া হয় । কিন্তু বেড নেই, এই অজুহাতে কোনও হাসপাতাল ভর্তি নেয়নি।
রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ছোট্ট তানবীরকে নিয়ে যান তাঁর পরিজনেরা। সেখানে মেলে বেড। শিশুটিকে সুস্থ করে তোলার জন্য তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আজ সোমবার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার মধ্যরাতেই সব শেষ। যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাড়ির পরিজনরা । তাদের অভিযোগ, হাসপাতলে কোনও ওষুধই দেওয়া হয়নি শিশুটিকে। বারবার বলা সত্ত্বেও কোনও চিকিৎসক বা নার্স বিষয়টিকে গুরুত্ব দেননি।
শিশুটির মা জানিয়েছেন,
‘আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, টাকার চিন্তা করিনি। ওরা একটু চেষ্টা করলে, আমার বাচ্চাটা ফিরে আসত’।
এসএসকেএম হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র বলেছেন, “আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিশুটির চিকিৎসা শুরু করেছিলাম । দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো সম্ভব হয়নি ।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...