Tuesday, April 7, 2026

মারাদোনার ৭০০ কোটির সম্পত্তির নেই কোন উইল, বিবাদ তুঙ্গে 

Date:

Share post:

মৃত্যুর পরেও সংবাদ শিরোনামে দিয়েগো মারাদোনা। এবার তাঁর সম্পতি নিয়ে বিবাদ পরিবারের লোকজনদের মধ‍্যে। গত বুধবার রাতে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন মারাদোনা। মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পত্তি নিয়েই চলছে বিস্তর জলঘোলা।

এক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৃত‍্যুকালে প্রায় ৭০০কোটি টাকার মালিক ছিলেন দিয়েগো। কিন্তু সেই সম্পত্তির কোন উইল করে যাননি তিনি। তাই তাঁর সম্পত্তি ঠিক কি ভাবে ভাগ হবে, তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা।

সেই সংবাদমাধ্যম আরও জানান, মেয়ে জিয়ান্নিনার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারনে একটা সময়ে নিজের সম্পত্তি দান করার হুমকি দেন দিয়েগো। দিয়েগোর ৬০তম জন্মদিনে মেয়ে জিয়ান্নিনা তাঁর সোশ্যাল মিডিয়ায় টুইট করে লেখেন, ” জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার জীবনে বড় অনুপ্রেরনা তুমি। আমাকে ক্ষমা করতে শিখিয়েছিলে তুমি।”

মারাদোনার প্রথমপক্ষের স্ত্রীর দুই কন‍্যা। নেপোলিতে রয়েছে এক পুত্র। কিউবাতে রয়েছে তিন সন্তান। এমনই দাবি করেন আর্জেন্তাইন ওই সংবাদ সংস্থা। এখন দেখার ফুটবল রাজপুত্রের ৭০০ কোটির সম্পত্তির নিষ্পত্তি হয় ঠিক কি ভাবে?

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...