Friday, June 26, 2026

বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Date:

Share post:

কাঁটাতারের বেড়া পেরিয়ে কোচবিহারের তুফানগঞ্জের মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর চ্যাঙমারি এলাকায় রাস পূর্ণিমার দিন বহু প্রাচীন মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভিড় হলেও করোনার জন্য অন্যবারের মতো ভিড় হয়নি এবারের মেলায়।

লোকশ্রুতি অনুযায়ী, সত্যযুগে মা মনসার অভিশাপে চাঁদ সদাগরের সপ্তডিঙার একটি এসে পৌঁছেছিল তুফানগঞ্জ ভাসতে ভাসতে এখানেই একটি নালাতে ডুবে গিয়েছিল ডিঙাটি। বহু দিন পূর্বে তা দৃশ্যমান হওয়ার পর থেকেই রাস পূর্ণিমার পূণ্য তিথিতে ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় মা মনসার পুজো শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এদিন পুজোর উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়েই সংশ্লিষ্ট এলাকায় সুদৃশ্য মনসা মন্দির নির্মাণের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় রাস্তা নির্মাণ সহ ডিঙিটির পুরানো কাঠামো ঠিক রেখে পুননির্মাণ করে দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে এই পুজো অনুষ্ঠিত হওয়ার কারণে বিএসএফের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এই পুজোয় মেতেছেন স্থানীয় মানুষেরা। সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাকালীন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যোগ দিতেম এই পুজোতে। বর্তমানে দূর থেকেই তারা দেখেন এই পুজো।
স্থানীয় মানুষের বিশ্বাস খুবই জাগ্রত এখানকার এই মা মনসা। তার কাছে মানত করলে তা সফল হয়। এই বিশ্বাসকে সঙ্গী করেই প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হন এই পুজোতে।

আরও পড়ুন- এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...