Friday, June 19, 2026

“পদ পেয়ে ফুলমালা নিয়েছেন, কেক কেটেছেন, কাজ করেননি” মিহির প্রসঙ্গে কোচবিহার তৃণমূল যুব সভাপতি

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামীর কাছে এলাকাবাসী কেউ কাজে গেলে কোনও সাহায্য করতেন না বলে তোপ দাগলেন দলেরই যুব সংগঠনের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। রবিবার এক সাংবাদিক সম্মেলনে অভিজিৎ জানান, কেউ চিকিৎসার কারণে মেডিক্যালে ভর্তি করানোর কথা বললে নেতাদের সহযোগিতা করা উচিত। কারও বাড়ির কাউকে যদি থানায় নিয়ে যাওয়া হয় তা হলে তাঁরা সাহায্য চাইলে জননেতার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। প্রয়োজনে থানায় ফোন করে বিষয়টি নিয়ে জানতে চাওয়া উচিত।

অভিজিৎবাবুর দাবি, মিহিরবাবু কোনদিন মানুষের প্রয়োজনে সাহায্য করতে চাননি বলেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই সঙ্গে অভিজিৎ দে ভৌমিক এ কথাও বলেন, “আমি চিকিৎসার জন্য ফোন করতে পারব না কারণ আমি সৎ, আমি থানায় ফোন করব না কারণ আমি সৎ, এমন করলে কীভাবে কেউ জনপ্রতিনিধি হবেন!”

তিনি আরও জানান, মিহির গোস্বামী তৃণমূলের কাজকর্মে ক্ষুব্ধ অথচ গত সাড়ে চার বছর ধরে বিধায়ক হিসেবে সব সুবিধে নিয়েছেন। এনবিএসটিসির চেয়ারম্যান হয়ে ফুলমালা নিয়ে সংবর্ধনা নিয়েছেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়ে কেক কেটেছেন। অভিজিৎ জানান, তিনিও গত সাত বছর ধরে দলের বুথ কমিটির সভাপতি পর্যন্ত ছিলেন না। সে জন্য অভিমান করে কোনও দলে যাওয়ার কথা ভাবেননি। তাঁর প্রশ্ন, সাড়ে চার বছর বিধায়ক থেকে ভোটের চার-পাঁচ মাস আগে দল পাল্টানোর মানে কি! তৃণমূলের টিকিট পাবেন না ভেবে বিজেপিতে যোগ দিয়ে কাজ হাসিলের চেষ্টার স্বপ্ন কোচবিহারের মানুষই ভেস্তে দেবেন বলে অভিজিৎ ১১০ শতাংশ নিশ্চিত। বিজেপি ক্ষমতায় আসতে পারে এমন ভেবে থাকলে মিহিরবাবু মস্ত বড় ভুল করেছেন বলেও অভিজিতের দাবি।

বিষয়টি নিয়ে মিহিরবাবু কোনও প্রতিক্রিয়া দেননি। বিজেপি সূত্রের খবর, শীঘ্রই মিহিরবাবু কোচবিহারে সাংবাদিক বৈঠক করবেন। তাঁর বিরুদ্ধে জনবিচ্ছিন্ন হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি কী বলেন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন-এবার “খোকাবাবু” বললেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণাল

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...