Friday, June 19, 2026

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট: নয়া বিধি চালু

Date:

Share post:

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের জন্য এবার নয়া বিধি চালু করছে ভারতীয় ডাক বিভাগ। নতুন নিয়মে কিছুটা কড়া শর্ত চাপানো হচ্ছে গ্রাহকদের উপর। আগামী ১১ ডিসেম্বর থেকে প্রতিটি সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম নির্দিষ্ট টাকা রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এবার থেকে প্রতি গ্রাহককে সেভিংস অ্যাকাউন্টে অন্তত ৫০০ টাকা রাখতেই হবে। এই পরিমাণ টাকা না থাকলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মেইনটেন্যান্স চার্জ বাবদ টাকা কেটে নেওয়া হবে। কোনও গ্রাহকের অ্যাকাউন্টে অর্থের পরিমাণ শূন্যে নেমে এলে সেই অ্যাকাউন্টটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ জিরো ব্যালান্সের সেভিংস অ্যাকাউন্ট চালু রাখার সুযোগ পাওয়া যাবে না। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে যেহেতু অসংখ্য গরিব ও প্রান্তিক মানুষ টাকা রাখেন, তাই নতুন নিয়মে নিশ্চিতভাবেই সমস্যায় পড়বেন বহু গ্রাহক।

আরও পড়ুন-এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...