Saturday, June 20, 2026

এবার “খোকাবাবু” বললেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণাল

Date:

Share post:

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে দিলীপ ঘোষ ফের কিছু কটাক্ষ করেন। তিনি বলেন,” আমি ওকে খোকাবাবু বলছি। উনি কোলে বসে এমপি হয়েছেন। ওর জন্য দলের পুরনো নেতারা অসম্মানিত।”

এই বিষয়ে এক টিভি চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের কুণাল ঘোষ বলেন,” এসব অরাজনৈতিক সস্তা কথা। খোকাবাবু তো গ্ল্যাক্সো বেবি, যাকে দিলীপবাবুরা কোলে করে ঘুরছেন। যে বান্ধবীর আঁচল ধরে ছাড়া হাঁটতে পারে না। আর দিল্লি থেকে শুরু করে কৈলাসের ছেলে, মুকুল রায়ের ছেলে, এসব তালিকা দিলে দিলীপবাবু যাবেন কোথায়? এসব সস্তা শব্দ না দিয়ে বিজেপি ক্ষমতা থাকলে অভিষেকের নাম করে অভিযোগ করে দেখাক, মামলা কাকে বলে বুঝবে। সেই ভয়ে তো নাম না করে চটুল শব্দে থেমে আছে।”
কুণাল বলেন,” আদি বিজেপিরা কোনঠাসা। তৎকাল বিজেপির দখলদারি চলছে। ঝামেলা থামাতে পরিযায়ী বিজেপি ঢুকছে। দিলীপবাবু দল সামলান। ”

কুণাল বলেন,” যাদের ঘুষ নেওয়ার ছবি দেখিয়েছিল একটা দল, আজ সিবিআই ইডি থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে দলে নিয়ে পদ দিচ্ছে কে? কৈলাসে কেলেঙ্কারি বইটা পড়ুন। সব গন্ধ পেয়ে যাবেন। ওটা গোয়েন্দাকাহিনি।”

আরও পড়ুন-শুভেন্দু’র পদত্যাগ রাজ্যের ধর্মনিরপেক্ষ শক্তির উদ্বেগ বাড়াচ্ছে: মহম্মদ কামরুজ্জমান

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...