Tuesday, March 24, 2026

বাড়ছে সংক্রমণ, কন্টেনমেন্ট জোনে বাজার-হাট বন্ধ রাখার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

শীতকালের সূচনাতেই বাড়ছে করোনা সংক্রমণ। ভ্যাকসিন এখনও অধরা, ফলে, এই পরিস্থিতিতে মাস্ক বা সামাজিক দূরত্ববিধি বজায় রাখা ছাড়া বিকল্প হাতিয়ারও নেই।

এদিকে কলকাতাতেও বাড়ছে সংক্রমণ৷ দীর্ঘদিন পর ফিরেছে ‘কন্টেনমেন্ট জোন’৷ রবিবার শহরের ৩টি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণার পর সোমবার আরও এক এলাকা অন্তর্ভুক্ত হয়েছে৷ আপাতত কলকাতা পুরসভার চারটি এলাকা ‘কন্টেনমেন্ট জোন’৷

সব দিক বিবেচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবার কন্টেনমেন্ট জোনে বাজার-হাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বাজারের দোকানদারদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন সরাসরি জনতার সংস্পর্শ এড়িয়ে চলেন৷ কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষনা করা কলকাতার এলাকাগুলিতেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে৷

আরও পড়ুন- করোনায় স্কুল বন্ধ, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ি বাড়ি পৌঁছে যাবে সবুজ সাথীর সাইকেল
কালীপুজো তথা দীপাবলীর পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে করোনা সংক্রমণ। চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র। তাই শীতের শুরুতেই রাশ ধরতে মরিয়া কেন্দ্র।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে দোকান বাজার খোলা রাখা যাবে। পাশাপাশি, অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে না যাওয়ার অনুরোধও জানানো হয়েছে কেন্দ্র। ৬৫ বছর বা তার উর্ধ্বের নাগরিকদের বাড়িতেই থাকতে বলা হয়েছে।কেন্দ্রের নির্দেশিকায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কো- মর্বিডিটি রয়েছে এমন মানুষ ও ১০ বছরের কম বয়সের শিশুদের দিকেও।
নির্দেশিকায় বাজার বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে পর্যবেক্ষণের সাব কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...