Sunday, April 26, 2026

কেন্দ্রের সঙ্গে বৈঠকে রফাসূত্র অমিল, কৃষকদের আন্দোলন চলবে

Date:

Share post:

কেন্দ্রের সঙ্গে টানা প্রায় চার ঘণ্টার বৈঠকেও রফাসূত্র মিলল না। ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। রাজধানীতে মঙ্গলবার কৃষক প্রতিনিধিদল ও সরকারের মধ্যে হওয়া আলোচনার নিট ফল শূন্য। সরকারের দেওয়া কমিটি গঠনের প্রস্তাব উড়িয়ে কৃষক সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, আইন প্রত্যাহার না হলে আন্দোলনও প্রত্যাহার হবে না। দিল্লির বিজ্ঞান ভবনে এদিন কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ম্যারাথন বৈঠকে রফাসূত্র অধরাই থেকে গেল। তবে আরও আলোচনা চালিয়ে যেতে ফের ৩ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পরশু আবার বৈঠকে বসবেন কৃষক সংগঠন ও কেন্দ্রের শীর্ষ নেতারা।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বৈঠকের পর জানান, আমরা কৃষকদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি। বোঝানোর চেষ্টা করেছি। ফের ৩ ডিসেম্বর আলোচনা হবে। জানা গিয়েছে, এদিনের বৈঠক চলাকালীন এক কৃষক নেতা বলেন, নতুন আইন কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’। এটি বাতিল করা ছাড়া সামনে অন্য বিকল্প নেই। বৈঠকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল কৃষকদের আশ্বাস দিয়ে বলেন, কৃষি আইন নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানে একটি কমিটি তৈরি করা হবে। কিন্তু তাতে সরাসরি ‘না’ জানিয়ে দিয়েছেন কৃষক নেতারা। তাঁরা বলেছেন, কোনও কমিটি নয়, কৃষি আইন বাতিল করলে তবেই তাঁরা আন্দোলন থামাবেন।

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লির সবকটি সীমানা অচল করে হাজার হাজার কৃষক অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। মঙ্গলবার এই আন্দোলন ষষ্ঠ দিনে পড়েছে। দাবি পূরণ না হলে গোটা দিল্লি অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। বাম সংগঠন সারা ভারত কৃষক সভা (এআইকেএস) সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে গত ৬ দিন ধরে অবরুদ্ধ ভারতের রাজধানী। পরিস্থিতি বেগতিক দেখে এদিন কোনও পূর্বশর্ত ছাড়াই আন্দোলনকারী সংগঠনগুলির নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে রাজি হয় মোদি সরকার। তবে আপাতত তাতেও সমস্যা মিটল না।

আরও পড়ুন- রাত পোহালেই NICED-এ COVAXIN এর তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সূচনা করবেন রাজ্যপাল

 

Related articles

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...

বকেয়া টাকা চাওয়ার ‘শাস্তি’! দিল্লিতে যুবকের হাত কাটলো আততায়ীরা

পাওনা টাকা ফেরত চাওয়াই কাল হলো ৩২ বছর বয়সী এক যুবকের (Delhi Crime)। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা একালায়...