Thursday, April 2, 2026

গোপন ” ভয়েস রেকর্ড” সামনে, সুদীপ্ত দেবযানীকে ফের জেরা করবে সিবিআই

Date:

Share post:

ছিল দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের আর্জির শুনানি।
কিন্তু মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ থেকে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনাক্রম।

আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং অয়ন চক্রবর্তী যখন আবেদনে বলছেন দেবযানীকে জামিন দেওয়া হোক, তখন সিবিআই আইনজীবী দস্তুর বলেছেন,” একটি কন্ঠস্বরের রেকর্ডিং পাওয়া গিয়েছে। তার উপর দাঁড়িয়ে সুদীপ্ত সেন এবং দেবযানীকে আবার জেরা করা দরকার। ইতিমধ্যেই আমরা সি এম এম কলকাতার কাছ থেকে অনুমতি নিয়েছি। দরকারে ওদের মুখোমুখি জেরাও হবে। তার আগে জামিন হলে তদন্তে সমস্যা হবে।”

বিচারপতি এই কাজটি শেষ করার জন্য সিবিআইকে ছয় সপ্তাহ সময় দেন। তারপর ফের শুনানি হবে।

সিবিআই এদিন সওয়ালে আবার বলে তদন্তে দেরি এবং জটিলতার জন্য রাজীবকুমার দায়ী।

দেবযানীর আইনজীবীরা বলেন,” এই মামলায় কুণাল ঘোষ জামিন পেলে দেবযানী নয় কেন?” সিবিআই বলেছে,” কুণাল শুধুমাত্র মিডিয়া শাখার কর্মী ছিলেন। তাঁর সঙ্গে দেবযানীর তুলনা হতে পারে না।”

আরও পড়ুন-নৃশংস! যোগী রাজ্যে গায়ে স্যানিটাইজার ঢেলে সাংবাদিককে জ্যান্ত পোড়ালো দুষ্কৃতীরা

Related articles

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...