Thursday, June 25, 2026

শুভেন্দু-অভিষেক বৈঠক, সৌগত জানালেন, ‘সব মিটে গিয়েছে’

Date:

Share post:

অবশেষে বরফ গলার ইঙ্গিত ৷

রাজনৈতিক মহলকে বিস্মিত করে মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, উত্তর কলকাতার এক বাড়িতে টানা দু’ঘন্টা তাঁরা বৈঠক করেন৷ বৈঠকে ছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷

পরে সৌগত রায় এই বৈঠকের কথা স্বীকার করে বলেছেন, “দলেই থাকছেন শুভেন্দু৷ কোনও অবস্থাতেই দল ছাড়ছেন না,বিধায়ক পদেও ইস্তফাও দিচ্ছেন না৷ বৈঠক হয়েছে সৌহার্দ্যমূলক পরিবেশে৷” শুভেন্দুর সঙ্গে কথা চালিয়ে যাওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন প্রবীণ সাংসদকে সৌগত রায়কে৷
সৌগতবাবু রাতে বলেছেন, “বৈঠকের দরকার ছিলো, তাই এই বৈঠক৷ উত্তর কলকাতার এক বাড়িতে এই বৈঠক হয়েছে৷ সুন্দর আলোচনা হয়েছে৷ শুভেন্দুর অন্য কোনও দলে যাওয়ার প্রশ্নই নেই৷ দল এতে আরও শক্তিশালী হবে৷ সব ভুলে এক হয়ে সবাই কাজ করবো৷ বাকিটা শুভেন্দু যা বলার বলবে৷
দু’ঘন্টার ওই আলোচনায় শুভেন্দু জানিয়েছেন, তিনি দলেই থাকছেন৷ কোনও অবস্থাতেই দল ছাড়ছেন না৷”
আজ পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু সোজা আসেন কলকাতায়৷অনেকের ধারনা হয়, শুভেন্দু বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেবেন আজই৷ কিন্তু তারপরেই কঠোর গোপনীয়তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টানা ২ঘন্টা বৈঠক করেন শুভেন্দু ৷ তাৎপর্যপূর্ণভাবে ওই বৈঠকে হাজির ছিলেন প্রশান্ত কিশোর, সাম্প্রতিক অতীতে যার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন শুভেন্দু একাধিকবার৷

বৈঠক নিয়ে এখনও মুখ খোলেননি শুভেন্দু ৷ যা বলছেন সবটাই সৌগত রায়৷ শুভেন্দু অধিকারী আগামীকাল বা পরশু কী বলেন, সেদিকেই এখন নজর রাখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- মাদার টেরেসার পর ফের বাংলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে মমতা

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...