Tuesday, June 23, 2026

প্রতিবাদ সভায় রচপাল সিংয়ের গরহাজিরা নিয়ে জল্পনা

Date:

Share post:

তারকেশ্বরে তৃণমূলের প্রতিবাদ সভায় দেখা গেল না বিধায়ক রচপালের সিংকে। সোমবার কৃষি আইন বাতিলের দাবিতে তারাকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যদিও ওই সভায় প্রধান বক্তা ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সভাস্থলের বিভিন্ন জায়গায় যে ব্যানার লাগানো হয়েছিল সেখানেও বিধায়কের নাম ছিল না। জেলার একাধিক নেতা নেত্রীর নাম ওই ব্যানারে থাকলেও তাঁর নাম না থাকা প্রসঙ্গে রচপালের সিংবলেন , আমাকে কেউ কিছু জানায় নি। আমি খুব অপমানিত বোধ করছি।যেখানে ব্যানারেও নাম ছিল না সেখানে যাওয়া উচিত বলে মনে হয়নি।
তিনি আরও বলেন, আমার খুব কষ্ট হচ্ছে কারণ এখানকার মানুষের জন্য সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। এমন হবে কখনও আশা করিনি। তবে
পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক। তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা এড়িয়ে গিয়ে বলেন, আমি সকলের সঙ্গেই কাজ করেছি।
তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী বিধায়ককে আমন্ত্রণ না জানানোর কথা স্বীকার করেননি। তিনি জানিয়েছেন , বিধায়ককে বলা হয়েছিল। শারীরিক অসুস্থার জন্য তিনি আসতে পারবেন না বলে জানিয়েছিলেন। এমনকি ব্যানারে বিধায়কের নাম ছিল বলে তিনি দাবি করেন ।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...