Tuesday, March 31, 2026

এবার সৌমিত্রর জোনাল পর্যবেক্ষকের তালিকা আটকে কিসের বার্তা দিলেন দিলীপ?

Date:

Share post:

যুব মোর্চার পদাধিকারী নির্বাচনী বিতর্কের পর এবার যুব মোর্চার জোনাল পর্যবেক্ষক নিয়োগ।বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাতিল করে দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের তালিকা। নতুন পর্যবেক্ষকের তালিকা দিলীপ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই জানিয়ে দেবেন।

যুব মোর্চার জেলা কমিটি, জেলা পর্যবেক্ষক আলোচনা করেই হয়েছে। কিন্তু জোনাল পর্যবেক্ষকদের ৫টি জোনের তালিকা রাজ্য বিজেপি সভাপতির হাতে আসার পরেই তিনি পত্রপাঠ তা আটকে দেন। শুধু কলকাতা জোনে মুকুল রায়ের সহচর শঙ্কুদেব পন্ডার নাম নাকচ করেননি। দিলীপ স্পষ্ট বলেছেন, যুব মোর্চা দলের কোনও বিচ্ছিন্ন অংশ নয়। সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। নিশ্চিতভাবে কিছু প্রশ্ন আছে বলেই তো তালিকা স্থগিত রাখা হয়েছে। ৭ ডিসেম্বর যুবর উত্তরকন্যা অভিযান। তারপর সম্ভবত ৯ ডিসেম্বর দিলীপ তালিকা প্রকাশ করবেন বলে খবর।

গত অক্টোবরেই দিলীপ যুব মোর্চার পদাধিকারীদের তালিকা আটকে দেন। সৌমিত্র সেই তালিকা পাশ করাতে না পেরে হতাশায় দায়িত্ব ছাড়ার ইঙ্গিতও দিয়ে ফেলেছিলেন। অবশ্য সৌমিত্রর সেই বিদ্রোহ ৪৮ ঘন্টাও গড়ায়নি। দিলীপের বাড়িতে গিয়ে প্রণাম করে ভুড়িভোজ সেরে বলেছিলেন, ভুল করে ফেলেছিলাম। কিন্তু দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, একই ভুল সৌমিত্র বারবার করেন কী করে? তাহলে কি সঙ্ঘাতই চাইছেন? কাদের প্ররোচনায় এই পথ নিচ্ছেন বারবার? অনেকে বলছেন, দলবদলু নেতাদের এই গোষ্ঠী নিয়মিতভাবে রাজ্য সভাপতির কাজে বাগড়া দিয়ে যাচ্ছেন। গঠনমূলক কাজে নেই, বিচ্ছিন্নতাই এদের লক্ষ্য। আর তার ফাঁকে নিজেদের কাজ হাসিল করতে চাইছে। দিলীপ সেখানেই বাধা হয়ে দাঁড়িয়েছেন। বিজেপিতে নব্য আর আদির লড়াই যে ভালমতোই জমেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...