Tuesday, June 23, 2026

ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের, গোল করতে মরিয়া রয় কৃষ্ণা

Date:

Share post:

ডার্বির হ‍্যাংওভার কাটিয়ে বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহন বাগান। এই মুহুর্তে দু ম‍্যাচ জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে এটিকে এমবি।

আইএসএলের তৃতীয় ম‍্যাচে এটিকে এমবির প্রতিপক্ষ ওড়িশা এফসি। ম‍্যাচের প্রতিপক্ষকে সমীহ এটিকে মোহন বাগান কোচ হাবাসের। ওড়িশার দুই ব্রাজিলীয় ফুটবলার মার্সেলিনহো এবং দিয়েগো মৌরিসের খেলা আগেই দেখেছেন হাবাস। কি ভাবে ম‍্যাচ বের করতে হয় তা ভালোই জানেন এই দুই ব্রাজিলীয়। তাই তো ওড়িশা এফসি বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ। এদিন অনুশীলনে দলের ডিফেন্সের ওপরই জোর দেন তিনি। তবে ম‍্যাচের শুরু থেকেই যে আক্রমণে ঝাঁপাবে তাঁর দল সেকথা জানাতে ভুললেন না তিনি।

ওড়িশার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না এদু গার্সিয়া। তাঁর চোট ঠিক হতে এখনও চারদিন সময় লাগবে বলে জানান হাবাস। এই মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে এটিকে মোহন বাগান। পরপর দু ম‍্যাচ জিতে এই মুহুর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে এমবি। দল ভালো খেললেও দলের প‍্যারফমেন্স নিয়ে আত্মতুষ্টিতে যেতে নারাজ হাবাস। গত মরশুমের মতন এইবারও দুরন্তে ফর্মে রয় কৃষ্ণা। ওড়িশা ম‍্যাচে গোলের ধারা বজায় রাখতে মরিয়া তিনি।

আরও পড়ুন- বাংলাদেশে টি২০ খেলতে আসছে না উইন্ডিজ

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...