Thursday, May 28, 2026

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার ভারতের অতিথি হতে পারেন বরিস জনসন

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি হিসেবে ভারতে আসার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। গত ২৭ নভেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাঁকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ ২৭ বছর পর ফের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের অতিথি হতে চলেছেন কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল নরেন্দ্র মোদির। সেই সময় প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান তিনি। একইসঙ্গে বরিস জনসন জি৭ সম্মেলনে ব্রিটেনে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনও বিবৃতি দেওয়া হয়নি বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশমন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসতে আগ্রহী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি ভারতে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের তরফেও এ বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। ফলস্বরূপ গোটা বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে।

আরও পড়ুন:“বন্ধু দেখা হবে…”, শীলভদ্র-এর ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি হিসেবে এসেছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ার বলসোনারো।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...