Tuesday, June 23, 2026

বাংলাদেশে টি২০ খেলতে আসছে না উইন্ডিজ

Date:

Share post:

বাংলাদেশ সফর সীমিত করতে তিন টেস্টের সিরিজ থেকে একটি ম্যাচ কমানোর প্রস্তাব আগেই দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। ক্যারিবীয় বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সঙ্গে দুই টেস্টের সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিসিবি।

এবার নতুন সূচিতেও কাঁচি চালানোর অনুরোধ এসেছে ডব্লিউআইসিবি থেকে। তিন ম্যাচের টি২০ সিরিজ বাদ দিয়ে ওয়ানডে আর টেস্ট খেলতে চায় তারা। কারণ ওডিআই লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাধ্যবাধকতা রয়েছে। তিন সংস্করণের সিরিজ হলে কোয়ারেন্টাইন মিলে জেসন হোল্ডারদের সফর দেড় মাসে গড়াত।

ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য কোয়ারেন্টাইন মিলিয়ে থাকতে হবে এক মাসের মতো। বিসিবিও চায় হোম সিরিজটি আঁটসাঁট করতে। ক্রিকেটারদের বায়োসিকিউর বাবলে বিরতিহীন থাকার চাপ কমাতে। তবে জানুয়ারির হোম সিরিজটি হওয়া না হওয়া নির্ভর করছে উইন্ডিজ প্রতিনিধি দলের রিপোর্টের ওপর।

খেলার পরিবেশ বুঝতে উইন্ডিজ বোর্ডের নিরাপত্তা ও মেডিকেল বিভাগের দুই সদস্যের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। সোমবার বিকেএসপি ও এভারকেয়ার হাসপাতাল ভ্রমণ করেছেন তারা। প্রতিনিধি দল গতকাল গিয়েছিল চট্টগ্রামে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যবেক্ষণ করবে তারা।

আরও পড়ুন- “বন্ধু দেখা হবে…”, শীলভদ্র-এর ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...