Friday, April 3, 2026

মাস্ক না পরার শাস্তি কোভিড সেন্টারে ডিউটি! অভিনব নির্দেশ গুজরাট হাইকোর্টের

Date:

Share post:

সরকার থেকে পইপই করে সব মানুষকে বলা হচ্ছে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন। করোনা সংক্রমণ এড়াতেই সরকারের এই প্রচার। কিন্তু তার পরেও বহু মানুষ অকুতোভয়। নিয়ম না মানাই যেন তাদের দস্তুর। এবার সেইসব লোকজনকে সবক শেখাতে এক অভিনব নির্দেশ দিল গুজরাট হাইকোর্ট।

কী সেই নির্দেশ? এক মামলার সূত্রে গুজরাট হাইকোর্ট বলেছে, এবার থেকে মাস্ক না পরে রাস্তায় বেরিয়ে যারা ধরা পড়বে, তাদের জরিমানা তো হবেই, সেইসঙ্গে ধৃতদের যে কোনও কোভিড সেন্টারে কমিউনিটি ডিউটি দিতে হবে। এক্ষেত্রে ডিউটি হবে নন- মেডিক্যাল, অর্থাৎ চিকিৎসা পরিষেবা সম্পর্কিত নয়। হাইকোর্টের নির্দেশ, মাস্ক না পরে নিয়ম ভাঙলে এবার থেকে কোভিড সেন্টারে ঘর পরিষ্কার, রান্না করা, খাবার পরিবেশন বা হাউস কিপিংয়ের কাজে বহাল করা হবে। শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে দৈনিক ৫ ঘণ্টা করে পাঁচ থেকে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ডিউটি দিতে হবে। নিয়মভঙ্গকারীরা মহিলা না পুরুষ, বয়স কত, কী যোগ্যতা, মাস্ক না পরার কারণ কী, সব বিবেচনা করেই শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। কাকে কোন কোভিড সেন্টারে ডিউটি দেওয়া হবে তা ঠিক করবে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে অবিলম্বে একটি নীতি নির্ধারণের জন্য রাজ্য প্রশাসনকে আদেশ দিয়েছে আদালত। এখন দেখার মাস্ক না পরার বদভ্যাস ঘোচাতে হাইকোর্টের এই দাওয়াই কতটা কার্যকর হয়।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...