Wednesday, June 17, 2026

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর অভিযোগ অস্ট্রেলিয়ার চ‍্যানেল সেভেনের

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর গুরুতর অভিযোগ আনল অস্ট্রেলিয়ার চ‍্যানেল সেভেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ এই সম্প্রচারকারী টিভি চ‍্যানেলের দাবি, ভারতীয় বোর্ডের চাপেই নাকি চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি বদল হয়েছে। এই নিয়ে কোর্টের দ্বারস্থ হয় ওই সম্প্রচারকারী চ‍্যানেল।

চ‍্যানেল সেভেন দাবি করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ‍্যে নাকি গোপন ই-মেল চালাচালি হয়েছে, তা দেখতে চেয়ে আদালতে হলফনামা পেশ করেছে চ‍্যানেলটি। অস্ট্রেলিয়া বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিক হকলে অবশ্য উড়িয়ে দেন এই অভিযোগ।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভয় পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। যার কারনে টেস্ট ক্রিকেটের আগে একদিনের সিরিজ দেওয়া হয়। ভারতীয় একদিনের সিরিজ দেখানো হচ্ছে একটি অন‍্য চ‍্যানেলে। আর টেস্ট সিরিজ দেখানো হবে চ‍্যানেল সেভেন। তাই চ‍্যানেল সেভেন পক্ষ থেকে বলা হয়, টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের সূচি ফেললে, দুটো সম্প্রচারই দেখাত পারত তারা। এখন দেখার চ‍্যানেল সেভেনের এই আইনি ব‍্যবস্থার কারনে কত দূর অবদি গড়ায় এই জল।

আরও পড়ুন-মাস্ক না পরার শাস্তি কোভিড সেন্টারে ডিউটি! অভিনব নির্দেশ গুজরাট হাইকোর্টের

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...