Saturday, June 20, 2026

রাজ্যের পড়ুয়াদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী, কী পাচ্ছে তারা?

Date:

Share post:

রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। অনলাইন ক্লাসের সুবিধার জন্য এবার সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : নতুন বছরের শুরুতেই DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের

তিনি বলেন, কোভিড কালে স্কুল বন্ধ থাকায় অনলাইনে লেখাপড়া করতে হচ্ছে পড়ুয়াদের। কিন্তু রাজ্যের অনেক স্কুলেরই পড়ুয়াদের অনলাইনে লেখাপড়া করার ক্ষমতা নেই। সেই কারণেই সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মমতা জানান, উচ্চমাধ্যমিক, মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়া হবে। অষ্টম শ্রেণির ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : রাজ্যে আরও বেশি বিনিয়োগ আসছে: ঘোষণা মুখ্যমন্ত্রী

কীভাবে বণ্টন করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি রূপরেখা তৈরি করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...