Saturday, May 16, 2026

তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দুকে, ফের দায়িত্বে পার্থ

Date:

Share post:

শুভেন্দু চ্যাপ্টার যে তৃণমূলে ক্রমশ ক্লোজড হতে চলেছে, এদিন ফের তার স্পষ্ট ইঙ্গিত মিললো। অনেক হয়েছে, আর নয়। এবার প্রাক্তন মন্ত্রীর উপর কড়া মনোভাব দেখালো দল। আজ, বৃহস্পতিবার তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। এখনও দলত্যাগ না করলেও বা দল তাঁকে না সরালেও দলের সঙ্গে যে দূরত্ব আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। শুভেন্দুর পরিবর্তে কর্মী সংগঠনের দায়িত্ব দেওয়া হল দলীয় মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাতে। পার্থবাবু ফেডারেশনের মেন্টরের দায়িত্বে প্রথম থেকেই ছিলেন। গত বছর জুনে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। ফের তাঁকে দায়িত্বে ফিরিয়ে আনা হলো।

সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারী নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছেন কর্মচারী মহল থেকে অভিযোগ আসছিল।
এরপরই এদিন বিভিন্ন জেলার ফেডারেশন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় শুভেন্দুকে সরানোর এবং দায়িত্বে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন- ‘ঢপের চপ!’ বাংলায় শিল্পের অগ্রগতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...