Tuesday, June 16, 2026

‘পথে নেমেছি বলে ফ্ল্যাটে থাকা অনেকের অসুবিধা হচ্ছে’, গড়বেতায় শুভেন্দু

Date:

Share post:

সেভাবে মুখ খুললেন না গড়বেতাতেও৷ শুধু একবার বললেন ইঙ্গিতপূর্ণ একটি বাক্য৷

বৃহস্পতিবার সকালের দিকে তমলুকের ‘অরাজনৈতিক’ মঞ্চে যেমন তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে চুপ ছিলেন, ঠিক সেভাবেই বেলার দিকে গড়বেতার ‘অরাজনৈতিক’ মঞ্চেও নীরব থাকলেন শুভেন্দু অধিকারী ৷

শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিবসে এদিন গড়বেতায় ক্ষুদিরামের একটি পূর্ণবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন শুভেন্দু। সঙ্গে রুটিনমাফিক সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

আর তখনই ইঙ্গিতপূর্ণভাবে কোনও নাম না করে শুভেন্দু
মন্তব্য করেন, “এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারো কারো অসুবিধা হচ্ছে, এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।” একইসঙ্গে সচেতনভাবে নিজের ভূমিপুত্র পরিচয়ও মনে করিয়ে দেন তিনি।  শুভেন্দু বলেন, “আজ একটা খবরের কাগজে লিখেছে, আমি নাকি কমফর্ট জোনে রাজনীতি করি। দশকের পর দশক ধরে গড়বেতায় আসছি। ২০১১ সালের আগে আমিই সব থেকে বেশি গড়বেতায় আসতাম। এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে। এই গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়ে পড়েছে।”

একেবারে শেষে শুভেন্দু বলেন, “এই পান্তাভাত খাওয়া, মুড়ি খাওয়া ছেলেটা আপনাদের জন্য লড়বে।” এদিন গড়বেতায় শুভেন্দুর অরাজনৈতিক সভাতেও ছিল উপচে পড়া ভিড়।

বৃহস্পতিবার দুপুরে তমলুকে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু। শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে পদযাত্রা করেন তাঁর অনুগামীরা। অরাজনৈতিক সেই মিছিলে শুভেন্দুর হাতে ছিল জাতীয় পতাকা। তমলুকে শুভেন্দু বলেন, “আমি ভারতের ছেলে, আমি বাংলার ছেলে। আমি বাংলার মানুষের জন্য লড়বো।’

আরও পড়ুন- তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দু, ফের দায়িত্বে পার্থ

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...