Tuesday, June 23, 2026

মানসিক অবসাদ? তিন তলার ছাদ থেকে ঝাঁপ ৬৩ বছরের বৃদ্ধের

Date:

Share post:

তিন তলার ছাদ থেকে ঝাঁপ ৬৩ বছরের বৃদ্ধের। গতকাল মধ্যরাতে ওই বৃদ্ধ ঝাঁপ দেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামেন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তির নাম সৌমিত্র সেন। ঘটনাটি ঘটেছে, গল্ফগ্রীন এলাকার সুধীর চন্দ্র লেনে। বাড়িতে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকতেন সৌমিত্র সেন। জানা গিয়েছে, লকডাউনের কারণে, ছয় থেকে সাত মাস কোনও কাজ ছিল না তার। ফলে অবসাদে ভুগছিলেন সৌমিত্র।

তাঁকে প্রথমে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখান থেকে সৌমিত্রকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যে সৌমিত্রর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চলছে তদন্ত।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...