Friday, April 3, 2026

হাওড়ায় শিবির খুলে স্বাস্থ্য সাথী ফর্মই পূরণ করাচ্ছে বিজেপি!

Date:

Share post:

ক্যাম্প করে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করাচ্ছে বিজেপি। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পালটা ক্যাম্প আয়োজন করে বিজেপি। আর শুক্রবার, হাওড়া ময়দান চত্বরে সেই শিবিরেই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্ম পূরণ করতে দেখা যায় বিজেপি কর্মীদের। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।

এই বিজেপির অবশ্য দাবি, রাজ্য সরকারের দুয়ারে সরকার অভিযানে প্রচুর ভিড় হচ্ছে। যার জেরে কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই তারা ক্যাম্প করে স্বাস্থ্যসাথীর ফর্ম পূরণ করে দিচ্ছে। বিজেপি কর্মীদের মতে, মানুষের পাশে থাকতেই দলের নির্দেশে এই ক্যাম্প।

এর বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল। শাসকদলের মতে, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে মোক্ষম চাল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে ভয় পেয়েই তাদের অনুকরণ করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- দলবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, শিশির অধিকারীকে নির্দেশ মমতার

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...