Saturday, April 11, 2026

নিজের সঞ্চয়ের ২৫লক্ষ দিয়ে নির্বাচনী তহবিল গড়লেন মমতা

Date:

Share post:

নিজের সঞ্চয় থেকে ২৫ লক্ষ টাকা দিয়ে নির্বাচনী তহবিল শুরু করলেন তৃণমূলনেত্রী। শুক্রবার দলের ভার্চুয়াল সভায় এই অর্থ দন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিধায়কের ভাতা নিই না। মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বেতন নিই না। প্রাক্তন সাংসদের ভাতাও নিই না। জেলা সফরে গেলে নিজের খরচা নিজেই দিই। আমার উপার্জন বলতে আমার বই এবং গান থেকে পাওয়া রয়্যালটি। সেখান থেকেই আমি এই টাকা জমিয়ে দলকে দিলাম।

এরপর নেত্রী দলের কর্মী-সমর্থকের উদ্দেশে বলেন, আমি দিলাম। আপনারাও আপনাদের সাধ্যমত দিন। যে অঙ্কের টাকা দিতে পারবেন দিন। এক টাকা হলেও দিন। যিনি সেটাও পারবেন না, তিনি শুধু দলের পাশে থাকুন, সঙ্গে থাকুন, লড়াইয়ে থাকুন। নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। তাই তহবিলটাও তৈরি করতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামি।

আরও পড়ুন- বঙ্গধ্বনি সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...