Thursday, June 11, 2026

কৃষি বিলের পক্ষে সওয়াল করে রাজ্যকে খোঁচা দিলীপের

Date:

Share post:

কৃষি বিলের পক্ষে সওয়াল করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । শুক্রবার চাঁপদানির সভায় বললেন,কৃষকরা সারা ভারতে বিশেষ সম্মান নিধি পেলেন। পশ্চিমবঙ্গে একজনও পাননি। তারপরেও বলতে হবে কৃষকরা কার পক্ষে? বাংলার কৃষকরা ফসলের সঠিক দাম পান না। সেইজন্য কৃষক সম্মান নিধি, আয়ুষ্মান ভারতে বাধা।

রাজনৈতিক স্বার্থে তৃণমূলের বহিরাগত তত্ত্ব বলে মন্তব্য দিলীপের।কেন আগে কৃষকদের হয়ে মমতা সওয়াল করলেন না, সেই প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিন ফের তিনি বলেন, বিজেপিকে কেউ আটকাতে পারবে না । তিনি প্রশ্ন তোলেন, কৃষকদের সুরক্ষার যে আইন পাশ হয়েছে, তাঁর পক্ষে মিছিল হয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষে কেন মিছিল হল না? মুখ্যমন্ত্রীর কৃষকদের পাশে থাকার বার্তাকে খোঁচা দিয়ে দিলীপ বলেন, পুরোটাই রাজনৈতিক চমক।

চাঁপদানির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে সিন্ডিকেট কাটমানি চলছে। কৃষক বিক্ষোভ নিয়ে যাঁরা গলা ফাটাচ্ছেন তাঁদের দালালরাই কৃষকদের টাকা খেয়ে নিচ্ছে । আলুর দাম বাড়ছে তার কারণ কাটমানি আর সিন্ডিকেট। মোদি সরকারের কৃষি আইনে সেটা বন্ধ হয়ে যাবে।

এদিনের সভা থেকে ফের অবাঙালি ইস্যু উস্কে তার মন্তব্য, রাজ্যে শিল্প থেকে শ্রমিক সকলেই এসেছেন বাংলার বাইরে থেকে। বাংলার উন্নয়নে অবাঙানিরাই বেশি কাজ করছে। সেটা মানতে চাইছে না রাজ্য সরকার।

আরও পড়ুন- বঙ্গধ্বনি সহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

প্রচণ্ড ঔদ্ধত্য! অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে মামলা ছাড়লেন কল্যাণ-সহ টিম

আপাতত তিন সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না- কলকাতা হাই কোর্টের এই নির্দেশে যখন কিছুটা স্বস্তিতে তৃণমূলের (TMC)...

নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা সম্ভাবনা

মাইক্রোফোন বিতর্ক পিছনে ফেলে এবার নীতি আয়োগের বৈঠকে (NITI Aayog Meeting) বাংলার মুখ্যমন্ত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সময় বদলেছে, বদলেছে...

জেনে নিন বৃহস্পতিবার বাজারে পেট্রোল- ডিজেলের দামের হেরফের

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel price) নতুন দাম জারি করে সরকারি তেল বিপণন...

জেনে নিন লক্ষ্মীবারে সোনা-রুপোর দাম কত

আজ বৃহস্পতিবার, এইদিন অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করে...