Thursday, June 11, 2026

৫ হাজারের বদলে ১০ হাজার! বহিরাগত ইস্যুতে বিজেপিকে তোপ

Date:

Share post:

বহিরাগত ইস্যুতে এবার বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলনেত্রী। বললেন, কী ভেবেছে বিজেপি? বাইরে থেকে আসা লোকেদের দিয়ে ভয় দেখাবে? ওরা ৫ হাজার আনলে আমি ১০ হাজার দিয়ে শুরু করব।

শুক্রবার বিকেলের ভার্চুয়াল সভায় একদিকে নেত্রী যেমন সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছেন, তেমনি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন বিজেপিকেও। নেত্রী বলেন, ওরা সব বহিরাগতদের নিয়ে আসছে। আমায় দেশের অন্তত চারজন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। বলছিলেন, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? পাঞ্জাবে শিখদের সংগঠন আমায় ফোন করে বলল, শুনছি আপনার ওখানে বহিরাগত ঢুকিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে। বলুন তাহলে আমরাও লোক পাঠাই। এরপরই নেত্রী চ্যালেঞ্জের সুরে বিজেপিকে লক্ষ্য করে বলেন, ওরা যদি ৫ হাজার লোক ঢোকায় তাহলে আমি শুরু করব ১০ হাজার দিয়ে। সব আমরা জবাব দেব। মানুষ জবাব দিয়ে বুঝিয়ে দেবেন, এ বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...