Saturday, March 14, 2026

প্রয়াত মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মোটা অঙ্কের জরিমানার মুখে মেসি

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে মেসিকে। খেলা চলাকালীন জার্সি খেলার জন্য এই জরিমানা। জরিমানা বাবদ মেসিকে দিতে হবে ৬০০ ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায়  ৫৪ হাজার টাকা।স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে এই জরিমানা করেছে।

আরও পড়ুন:এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

মারাদোনার প্রয়াণের পর রবিবার প্রথমবার খেলতে নেমে মেসি অভিনব শ্রদ্ধা জানান। যেখানে লা -লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে গোল করে জার্সি খুলে আকাশে তাকিয়ে দিয়েগোর আত্মার শান্তি কামনা করেন লিও।গোল করার পর বার্সার জার্সি খুলে ফেলেন মেসি। লিওর পরণে তখন নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবের জার্সি ছিল। ফুটবল জীবনের শেষে মারাদোনা এই ক্লাবে ১০ নম্বর জার্সি পরে খেলেন। ১৯৯৩-৯৪ এই ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। গোল ছিল না। পরবর্তী সময়ে ১৯৯৪ সালে মারাদোনার উত্তরসূরি মেসি এই ক্লাবে যোগ দেন। তখন তাঁকে ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হয়েছিল।
নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার জার্সি খুলতে পারেন না। অন্য দলের জার্সি গায়ে চাপানোও অপরাধ। তাই মেসিকে ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে ।

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...