Tuesday, June 16, 2026

১৪ তারিখ পর্যন্ত বেসরকারি হাসপাতালেই থাকবেন ভারভারা: হাইকোর্ট

Date:

Share post:

কবি ও সমাজকর্মী ভারভারা রাও এখন কিছুটা ভাল আছেন। যে বেসরকারি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন আছেন, আগামী ১৪ তারিখ পর্যন্ত সেখানেই থাকবেন। বৃহস্পতিবার এই নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট।

২০১৭-র ডিসেম্বরে এলগার পরিষদ-মাওবাদী যোগ মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিলেন ৮১ বছরের এই কবি ও সমাজকর্মী। বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কারনিকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
ভারভারা রাওয়ের স্ত্রী হেমলতা চিকিৎসার জন্য স্বামীকে জেল থেকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে পিটিশন দায়ের করেছিলেন। সেই পিটিশনের শুনানিও হবে আগামী ১৪ তারিখ।

আরও পড়ুন:এগোচ্ছে সাইক্লোন ‘বুরেভি’, জারি হাই অ্যালার্ট, খোলা হয়েছে ২০০০ ত্রাণ শিবির

গত ১৮ নভেম্বর থেকে নানাবতী হাসপাতালে ভর্তি আছেন ভারভারা রাও। কোভিডের সংক্রমণ থেকে সেরে ওঠার পর তাঁর স্নায়ুর কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই চিকিৎসা চলছে ওই হাসপাতলে। সেখানকার যাবতীয় মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখে এই নির্দেশ দিয়েছে আদালত। কোর্ট জানিয়েছে, মৃত্যুশয্যায় থাকা কোনো ব্যক্তির চিকিৎসা জেলে হতে পারেনা।তাই শুনানির দিন ১৪ তারিখ ধার্য করে কোর্ট এনআইএ ও ভারভারার আইনজীবীকেও নানাবতী হাসপাতালে রিপোর্ট খতিয়ে দেখে নিতে বলেছে।

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...