Friday, June 26, 2026

চলতি মাসের শেষেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন

Date:

Share post:

রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার কথা বৃহস্পতিবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে চলতি মাসের শেষেহভাগেই ফের বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ তেমন হলে দীপাবলীর পর এই নিয়ে দ্বিতীয়বার বেতনবৃদ্ধি হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, মোট প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি হবে৷ কেন্দ্রীয় সরকারের পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই এই সিদ্ধান্ত অনুমোদিত হওয়ার কথা৷ বেতনবৃদ্ধির হার চোখ কপালে তোলার মতো৷

ভারতীয় রেলের নন- গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন ২১ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশ মানা হলে এই হারেই বেতনবৃদ্ধি হবে৷ ৷ পাশাপাশি এই ধরনের কর্মীদের পদন্নোতিও হওয়ার কথা৷

পদন্নোতি হলে রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন এমনিতেই বেড়ে যাবে৷ তাঁদের মাসিক বেতন অন্তত ৫ হাজার টাকা করে বাড়বে বলেও দাবি করা হচ্ছে৷ এইচআরএ, ডিএ, টিএ-র মতো বিভিন্ন ভাতাও বৃদ্ধি পাবে৷

দীর্ঘদিন ধরেই নিজেদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল কর্মী সংগঠনগুলি৷ বর্তমানে যা রয়েছে ১৮ হাজার টাকা৷

আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে জয় এটিকে এমবির, বাগানের হয়ে একমাত্র গোল রয় কৃষ্ণার

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...