Thursday, June 25, 2026

ওড়িশার বিরুদ্ধে জয় এটিকে এমবির, বাগানের হয়ে একমাত্র গোল রয় কৃষ্ণার

Date:

Share post:

জয়ের হ‍্যাটট্রিক এটিকে মোহন বাগানের। এদিন আইএসএলের তৃতীয় ম‍্যাচে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল হাবাসের দল। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে ঝাপায় দুদল। উইলিয়ামসকে বাঁদ দিয়ে দল সাজান এটিকে এমবি কোচ হাবাস। ম‍্যাচের ৩৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ওড়িশার ফুটবলার ট্র‍্যাট। পাল্টা আক্রমন চালায় এটিকে এমবি। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। এরফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন‍্য ভাবে।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। তবে ওড়িশার ডিফেন্সের কাছে হার মানেন রয় কৃষ্ণা, মনভীর সিংরা। তবে তাতে দোমে থাকেনি বাগান ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে গোল পায় এটিকে মোহন বাগান। এটিকে এমবির হয়ে একমাত্র গোলটি করেন ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। এই জয়ের ফলে তিন ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে এটিকে মোহন বাগান। সোমবার আইএসএলের চতুর্থ ম‍্যাচে এটিক এমবির মুখোমুখি জামসেদপুর এফসি।

আরও পড়ুন- শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারত, জিততে মরিয়া কোহলি ব্রিগেড

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...