Friday, April 3, 2026

বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র বারাবনি

Date:

Share post:

বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোলের বারাবনি। মিছিল থেকে গুলি- বোমা ছোড়ার অভিযোগ। দুজনের আহত হওয়ার খবর মিলেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজেপির মিছিল ঘিরে সকাল চাপা উত্তেজনা ছিল বারাবনি এলাকায়। সকালেই তাদের দলীয় পতাকা খুলে নেওয়া হয়েছে বলে  বিজেপির তরফে অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা লক্ষ্মণ গাড়ুই জানিয়েছেন, “মিছিল শুরু হতেই শুরু হয় বোমা-গুলি বৃষ্টি”। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে মন্তব্য করেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি।

ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘আর নয় অন্যায়’-এর নামে পরিকল্পিত অন্যায় করছে বিজেপি। রাজ্যে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের সঙ্গে পাল্লা দিতে না পেরে অশান্তি সৃষ্টি করে বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলতে চাইছে বিজেপি। পাশাপাশি, তিনি অভিযোগ করেন, হরিয়ানা, দিল্লি-সহ দেশজুড়ে কৃষক আন্দোলনের থেকে নজর ঘোরাতেই বাংলায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন : এবার অনুব্রতর বিরুদ্ধে চোখ রাঙানির অভিযোগ সিদ্দিকুল্লার

দুপক্ষের চাপানউতোরের মধ্যেই রণক্ষেত্র আসানসোলের বারাবনি। একটি মোটরবাইকে আগুন লাগানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে পুলিস বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...