Friday, June 26, 2026

রোজ রুটি খান, রোগ ব্যাধি দূর করুন

Date:

Share post:

দুপুরে হোক বা রাতে রুটি আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। কিন্তু জানেন কি একটা রুটি খেলে কতটা উপকার হয় ?

গবেষণায় জানা গিয়েছে গমের মধ্যে ভিটামিন বি ৬, ইয়েমিন, ক্যালসিয়াম, নিয়াসিন আর প্রচুর পরিমাণে আয়রন থাকে। সুতরাং গম দিয়ে যে রুটি বানানো হয় তাতেও এই সমস্ত পুষ্টিগুণ বিদ্যমান। সেই কারণেই প্রতিদিন যদি ২-৪টে রুটি খাওয়া যায় তাহলে শরীর নানাবিধ রোগ ব্যাধি থেকে দূরে থাকবে।
এখন জেনে নেওয়া যাক রুটিতে ঠিক কি কি পুষ্টিগুণ আছে।

১) রুটি আমাদের মাংসপেশশীকে শক্ত ও দৃঢ় করে । কার্বোহাইড্রেট ও প্রোটিনের ঘাটতি মেটায় আর পেশী গঠনে সাহায্য করে।

২) রুটি ভিটামিনের ঘাটতি দূর করে। গম দিয়ে বানানো রুটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন b1, b2, b3 ও ভিটামিন ই। ভিটামিন যে শরীর সংরক্ষণে ভীষণ ভাবে সাহায্য করে তা বলাই বাহুল্য। বিশেষত এই করোনা আবহে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানো দরকার। আর সে ক্ষেত্রে যদি রুটি খাওয়া যায় তাহলে খুবই তাহলে তা হবে খুবই উপকারী।

৩) গবেষণায় দেখা গেছে গমের রুটির মধ্যে ফাইবার ও সেলেনিয়াম থাকে। ক্যান্সার কোষ নষ্ট করে দেয় সেইসঙ্গে টিউমার হওয়ার সম্ভাবনাও কমায়। ফলে এই মারণ রোগ প্রতিহত করা সম্ভব হতে পারে
নিয়মিত গমের রুটি খেলে।

৪) রুটি খেলে শরীরে পুষ্টির ঘাটতি হয় না । সেইসঙ্গে পেটের নানা রকম রোগের প্রকোপ কমায় । কারণ প্রচুর পরিমাণে ফাইবার থাকে রুটিতে । রোজকার ডায়েটে যদি রুটিন থাকে তাহলে পেট সুস্থ থাকবে।

৫) দুপুর বা রাতের খাবারে যদি রুটি থাকে তাহলে বাড়তি ওজন নিয়ন্ত্রণে থাকবে কারণ রুটি খেলে শরীরে ক্যালোরির মাত্রা খুব একটা বৃদ্ধি পায় না। আর যেহেতু রুটি তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই মেদ বৃদ্ধির আশঙ্কা অনেকটাই কমে।

৬) যেহেতু রুটি তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই বদহজম গ্যাস, চোঁয়া ঢেকুর ,অম্বলের মত রোগের প্রকোপ কমতে পারে। তাই রোজ রুটি খাওয়া খুবই দরকারি ।

আরও পড়ুন- দেখা নেই শীতের, শহরে বাড়ছে বায়ুদূষণের মাত্রা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...