Saturday, February 21, 2026

কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

Date:

Share post:

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জোরদার আন্দোলনের পথে নেমেছে দেশের কৃষক সম্প্রদায়। চার দফা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার পঞ্চম দফার বৈঠকে অবশেষে মিলল সমঝোতার ইঙ্গিত। সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রের খবর, এক ঘণ্টারও বেশি সময় কৃষকদের সঙ্গে আলোচনার পর কৃষকদের দাবি সম্পূর্ণরূপে না মানলেও সমঝোতার রাস্তায় গিয়ে কৃষি আইন সংশোধনের পথে হাঁটতে পারে সরকার।

সময় মাধ্যম সূত্রের খবর, শনিবার কৃষকদের সঙ্গে পঞ্চম দফায় বৈঠকের পূর্বে প্রধানমন্ত্রীর বাসভবনে এক দফা বৈঠক চলে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের দাবি, ‘সেখানেই কৃষকদের সঙ্গে সমঝোতার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় শীর্ষ নেতৃত্বের। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয় দাবিমতো আইন প্রত্যাহার করা না হলেও আইন সংশোধন করতে রাজি থাকবে সরকার।’ যদিও সরকারের তরফ এ বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি স্পষ্ট করতে পারে কেন্দ্র। এদিকে শনিবার বৈঠকের আগে কৃষকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বৈঠকে যদি কোনওরকম সমাধানসূত্র না বের হয় সে ক্ষেত্রে সংসদ ভবন ঘেরাও করবেন তারা। পাশাপাশি কৃষি সংক্রান্ত তিনটি বিল প্রত্যাহার না করা পর্যন্ত নিজেদের দাবী থেকে একচুলও শর্তে রাজি নন কৃষকরা। সবমিলিয়ে কৃষি আইনকে কেন্দ্র করে মোদি সরকারের চাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে।

আরও পড়ুন:কৃষক আন্দোলন নিয়ে কলকাতায় তৃণমূল-আকালি দল বৈঠক, নজর রাজনৈতিক মহলের

প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠক করে কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল কৃষি আইন প্রত্যাহার না হলে আন্দোলন জোরদার করবেন কৃষকরা। শনিবার দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করার পাশাপাশি ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে কৃষকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একাধিক ক্রীড়াবিদ ও শিল্পীরা। সবমিলিয়ে কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন বেশ চাপে ফেলে দিয়েছে মোদি সরকারকে।

spot_img

Related articles

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...

বাংলার সিনেমার জয়: ‘বিনোদিনী’ RIFF-এ পুরস্কার জিতে মত পরিচালক রামকমলের

জয়িতা মৌলিক একবছর পেরিয়ে এখনও পুরস্কারে ঝুলি ভরছে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। সদস্য  সমাপ্ত ১২তম রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

কীসের চাপ? মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই ট্রাম্প-শুল্কে মোদির স্বাক্ষরে প্রশ্ন

সুপ্রিম কোর্টের কাছে সপাটে চড় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এক্তিয়ারের বাইরে গিয়ে বিশ্বের দেশগুলির উপর পাল্টা শুল্ক চাপিয়েছিলেন...

বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই

টি২০ বিশ্বকাপ (T20 World CUP)শেষ হলেই শুরু হবে আইপিএল(IPL 2026)। সাধারণত মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হয়...