Wednesday, June 24, 2026

‘ভরসা রাখুন, সব সমস্যা সমাধানের চেষ্টা করব!’ বৈঠক শেষে জানালেন কৃষিমন্ত্রী

Date:

Share post:

কৃষকদের ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দশম দিনের এই আন্দোলনে শনিবার পঞ্চম দফায় সরকারের সঙ্গে আলোচনার পরও কোনও সমাধান সূত্র বের হয়নি। দীর্ঘ বৈঠকের পর এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানালেন, কৃষকদের জানিয়েছি মোদি সরকারের ওপর ভরসা রাখার জন্য। সরকার সব সমস্যার সমাধান করবে। অন্যদিকে, বৈঠক শেষে কৃষক নেতাদের তরফে জানানো হয়, সরকার ৯ ডিসেম্বর ফের আলোচনায় ডাক দিয়েছে ওই দিন কৃষকদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তবে শনিবার বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘কৃষকদের মোদি সরকারের ওপর ভরসা রাখা উচিত। সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা কৃষকদের ভালোর জন্যই নেওয়া হবে।’ পাশাপাশি তিনি কৃষকদের কাছে অনুরোধ করেন, এই আন্দোলন বন্ধ করার জন্য। যাতে শীতে কৃষকরা কষ্ট না পান। রাস্তা অবরোধের জেরে দিল্লির নাগরিকদেরও অসুবিধা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে, এদিনের বৈঠকে কৃষকদের তরফে পূর্বে তুলে ধরা ৩৯ টি বিষয়ের উপর লিখিত জবাব দাবি করা হয়। সূত্র মারফত এমনটাও জানা যায়, সরকার কৃষি আইনে বেশ কিছু সংশোধনেও রাজি হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: রাজীব কাজের ছেলে-সাধনদা সিনিয়র-মাথার উপর মমতা, আর কী বললেন ফিরহাদ?

প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব কৃষকরা। এদিন দিল্লির সীমান্তে অবস্থানরত কৃষকদের হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যেখানে লেখা ছিল, ‘হয় হ্যাঁ, নয় না’। স্পষ্ট ভাবে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, দাবি একটাই তা হলো কৃষি বিল প্রত্যাহার করতে হবে। শনিবার বৈঠকের আগে কৃষকদের তরফে এমনও হুঁশিয়ারি দেওয়া হয়, আজকের বৈঠকে যদি কৃষকদের দাবি না মানা হয়, এক্ষেত্রে সংসদ ভবন ঘেরাও করা হবে। পাশাপাশি এই আন্দোলনের জেরে দিল্লির একাধিক রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলস্বরুপ সরকারের ওপর চাপ বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এখন আগামী ৯ ডিসেম্বর কৃষকদের দাবির প্রেক্ষিতে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে  রয়েছে গোটা দেশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...