Wednesday, June 24, 2026

“তৃণমূলে ছিল-আছে-থাকবে”! মেদিনীপুরে দাঁড়িয়ে শুভেন্দু প্রসঙ্গে ব্রাত্য

Date:

Share post:

শাসক দলের অন্দরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শুভেন্দু আধিকারীকে নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসু। সংবাদ মাধ্যমে শুভেন্দুর দলত্যাগ জল্পনায় কার্যত জল ঢাললেন এই হেভিওয়েট মন্ত্রী। আজ, শনিবার শুভেন্দুর খাসতালুক নন্দকুমারে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পাঁচ হাজার দলীয় পদাধিকারিকদের নিয়ে ভারচুয়াল মিটিং করেন। সেই মিটিংয়ে পূর্ব মেদিনীপুর জেলার নেতা শিশির অধিকারীর সঙ্গে সুন্দর কথাবার্তা আমরা দেখেছি। অনেকেই শুভেন্দুকে নিয়ে দুশ্চিন্তা করছেন। কিন্তু আমি বলছি শুভেন্দু তৃণমূলে ছিলো, আছে , আগামীতেও থাকবে।”

এদিনের সভায় ব্রাত্য বসুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, নন্দকুমার বিধান সভার বিধায়ক সুকুমার দে, রামনগর বিধান সভার বিধায়ক অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূলের সভাপতি পার্থ মাইতি, নন্দকুমার পঞ্চায়েত সমিতি সভাপতি দীন নাথ দাস-সহ আরও অনেকে।

মন্ত্রী সুজিত বসু বলেন, “বাংলাকে সোনার বাংলায় গড়ে তুলতে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে মানুষের সাড়া মিলছে তাতে বিজেপি যতই চক্রান্ত করুক না কেন ফের রাজ্যে ক্ষমতায় আসবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার।”

আরও পড়ুন- IFA শিল্ড: পিকে-চুনী নামাঙ্কিত ট্রফি, প্রয়াত চিত্র সাংবাদিক রনির নামে ফেয়ার প্লে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...