Wednesday, June 24, 2026

ভারতীয় দলের পাশে দাড়ালেন বীরেন্দ্র সহবাগ, একহাত নিলেন ম‍াইকেল ভন, টম মুডিদের

Date:

Share post:

ভারতীয় দলের কনকাসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন, টম মুডিরা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিচেল স্টার্কের বোলিং এ মাথায় আঘাত লাগে রবীন্দ্র জাদেজার। সেখানে জাদেজার পরিবর্তে মাঠে নামেন যুজবেন্দ্র চ‍্যাহেল। আর সেখানেই শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন : অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পর ‘কনকাস’ আইন এনেছে আইসিসি। সেই নিয়মে বলা হয়েছে, মাথায় চোট লাগলে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দল। আগের মতন শুধু ফিল্ডিং নয়, ব‍্যাট ও বোলিং ও করতে পারবেন তারা।

মিচেল স্টার্কের বল জাদেজার মাথায় লাগার পর মাঠে কোন শুশ্রূষা নেননি জাড্ডু। নিয়ম অনুযায়ী মাথায় বলের আঘাত লাগলে মাঠেই শুশ্রূষা নিতে হবে ক্রিকেটারকে। কিন্ত শুক্রবার মাঠে কোন শুশ্রূষা নেননি জাদেজা। আর সেই নিয়ে সরব হন ম‍াইকেল ভন, টম মুডিরা। কেন জাদেজা মাঠে চিকিৎসা করালেন না, সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা। কেনই বা জাদেজার পরিবর্ত হিসাবে চ‍্যাহালকে আনা হয়, তা নিয়ে সরব হন ভন। তবে এ বিষয়ে টম মুডি, মাইকেল ভনকে এক হাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। সহবাগ বলেন, মাথায় চোটের সমস‍্যা পরে দেখা দিতে পারে। তাই ভারতের পরিবর্ত চাওয়ার মধ‍্যে অন‍্যায় কিছু দেখছেন না তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...