Tuesday, March 31, 2026

বধূর দেহ থেকে অঙ্গ পাচার! পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের

Date:

Share post:

হিন্দমোটরের বধূর দেহ থেকে অঙ্গ পাচারের অভিযোগে পুলিশকে তদন্তের নির্দেশ দিল আদালত। হিন্দমোটরের কোতরং ধর্মতলার বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর শরীর থেকে কিডনি বের করে নেওয়ার অভিযোগ ওঠে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা। শুক্রবার তাঁর পরিবারকে জানানো হয় মৃত্যু হয়েছে মৌমিতার। পরিবারকে দেহ হস্তান্তর করা হয়। মৌমিতার আত্মীয়রা বাড়িতে দেহ নিয়ে গিয়ে দেখেন পেটের পিছন দিকে কাটা দাগ।

মৌমিতার পরিবারের দাবি, যেখানে কোনো অস্ত্রোপচার হয়নি, সেখানে শরীরে কাটা দাগ কেন। তার শরীর থেকে কিডনি ও অন্যান্য অঙ্গ বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনার তদন্ত দাবি করেছে মৃতার পরিবার। সেই খবর সবার আগে প্রকাশ্যে আনে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ”।

এরপরেই দেহ সৎকার না করে প্রশাসনের দ্বারস্থ হয় মৌমিতার পরিবার। পুলিশ অভিযোগ না নিয়ে জানায় কোর্টের অর্ডার নিয়ে তবেই দেহ ময়নাতদন্ত করতে হবে। এরপর মৃতা মৌমিতার পরিবার শনিবার সকালে শ্রীরামপুর কোর্টের দ্বারস্থ হয়। আদালত নির্দেশ দেয় পুলিশকে এফআইআর নিয়ে মৌমিতার মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে।এখন সঠিক ঘটনা সামনে আসার অপেক্ষায় পরিবার।

আরও পড়ুন-শহরে ফের গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...