Sunday, April 12, 2026

টি-২০ সিরিজ জয় ভারতের, দুরন্ত ইনিংস হার্দিক পান্ডিয়ার

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। রবিবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারাল বিরাট কোহলির দল। এই জয়ের ফলে তিনটি টি-২০ ম‍্যাচের সিরিজে ২-০ এগিয়ে ভারত। এ যেন প্রথম একদিনের ম‍্যাচের বদলা নিল ব্লুজরা।

রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অর্ধশতরান করেন ওয়েড। ৩২ বলে ৫৮ রান করেন অজি অধিনায়ক। স্টিভ স্মিথ করেন ৪৬ রান। ভারতের হয়ে দুই উইকেট নেন টি নটরাজ। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চ‍্যাহেল। জবাবে ব‍্যাট করতে নেমে দু বল বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট কোহলির দল।

আরও পড়ুন:‘সুন্দর নেপাল গড়া’, রাজতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ নেপালে

ম‍্যাচে এদিন দুরন্ত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তাঁর ঝোড়ো ইনিংসের জেরেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ভারতের হয়ে অর্ধশতরান করেন শিখর ধাওয়ান। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। রাহুলের ব‍্যাট থেকে আসে ৩০ রান। অধিনায়ক বিরাট কোহলি করেন ৪০ রান। বিরাট আউট হতেই ভারতের হয়ে ব‍্যাটিং ধরেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর দাপুটে ইনিংসে ছাড়খাড় হয়ে অজিরা। ২২ বলে ৪২ রান করেন হার্দিক। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন ড‍্যানিয়েল সাম্স, অ‍্যান্ড্রু টাই, মিচেল সুইপসন এবং অ‍্যাডাম জাম্পা। এই জয়ের ফলে সিরিজ জয় ভারতের। মঙ্গলবার সিডনিতে তৃতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামবে ভারত। হোয়াইটওয়াশের দোরগোড়ায় টিম অস্ট্রেলিয়া। এখন দেখার তৃতীয় টি-২০ ম‍্যাচ জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারে কিনা বিরাট কোহলির দল।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...