Tuesday, March 17, 2026

‘কাজের মানুষ কাছের মানুষ’ রাজীবের সমর্থনে পোস্টার, প্রতিক্রিয়া দিলেন অরূপ-ফিরহাদ

Date:

Share post:

রবিবার সকালেই উত্তর কলকাতার একাধিক জায়গায় বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পড়ল পোস্টার-ফ্লেক্স। শ্যামবাজার, কাঁকুড়গাছি, শোভাবাজার, উল্টোডাঙা-সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে। শ্যামবাজার মোড়ে কমপক্ষে ১০ টি জায়গায় পোস্টার লাগানো হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর সমর্থনেও পোস্টার পড়েছিল। সেই পোস্টারগুলিতে কোথাও লেখা ‘সততার প্রতীক’, ‘কাজের মানুষ কাছের মানুষ’ আবার কোথাও ‘ছাত্র যুবর নয়নের মনি’। পোস্টারের নেপথ্যে কোথাও পোস্টার দেওয়া হয়েছে ‘উত্তর কলকাতা স্পোর্টস লাভার এ্যাসোসিয়েশন’ নামে। কোথাও আবার পোস্টার দিয়েছে ‘উত্তর কলকাতা উন্নয়ন পরিষদ’।

শনিবারই দলের বিরুদ্ধে অরাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজীব। আক্ষেপ করে বলেছিলেন, ‘এখন হচ্ছে, স্তাবকতার যুগ। অর্থাৎ আমি ভালো বললে ভালো বলতে হবে। আমি খারাপ বললে খারাপ বলতে হবে। অর্থাৎ শুধুমাত্র হ্যাঁ’তে হ্যাঁ, না’তে না – এটুকু বলতে পারলেই তুমি ভালো। নয়তো তুমি খারাপ। আজ আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এগুলি মানুষ পছন্দ করেন না।’

এদিন রাজীব প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় দলেই আছেন, দলেই থাকবেন। ও পরিণত নেতা। গ্যাস খাবেন না বলেই মনে করি।”

তারইমধ্যে নাম না করে রাজীবকে তোপ দেগেছেন অরূপ রায়। তিনি বলেন, “চালুনি আবার ছুঁচের বিচার করে।” তিনি আরও বলেন যে, “চোরের মায়ের বড় গলা। দলে থেকে ব্ল্যাকমেলিং করা যাবে না। দলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। তাঁরা কাজ করছেন নিঃস্বার্থভাবে। তাঁরা মন্ত্রীও নন, বিধায়কও নন। কিন্তু একজন দলের জন্য কিছু ত্যাগ না করে শুধু নিতে এসেছেন, তাঁদের মুখে এসব কথা শোভা পায় না।”

আরও পড়ুন-পোলবায় লকেটের কর্মিসভা ঘিরে বিক্ষোভ বিজেপিরই, উত্তপ্ত এলাকা

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...