Saturday, June 27, 2026

বড়দিনে হিন্দুরা চার্চে গেলে পেটাব, হুমকি বজরং দলের নেতার

Date:

Share post:

২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের কোনও মানুষ চার্চে ঢুকতে পারবেন না। তা হলেই তুমুল ধোলাই দেওয়া হবে। প্রকাশ্য সভা থেকে এই হুমকি দিলেন উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের রাজ্য নেতা। বিজেপিশাসিত অসমের ঘটনা এটি। অসমের কাছাড় জেলায় বজরং দলের এক অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠু নাথ বলেন, বড়দিনে হিন্দুরা চার্চে ঢুকলেই তাদের পেটানো হবে। আগে থেকেই সাবধান করে দিচ্ছি। কথা না শুনলে মার খেতে হবে।

আরও পড়ুন:মমতায় ভরসা, মোদিকে পর্যদুস্ত করার ডাক গুরুংয়ের

বজরং দলের নেতার এই সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের ভিডিওটি এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উসকানি ও হুমকি ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ। অভিযুক্ত মিঠু নাথের দাবি, শিলংয়ে বিবেকানন্দ সেন্টার বন্ধ করা হয়েছে। হিন্দুদের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মের লোকজন ওখানে হিন্দুদের উপর যা করছে তাতে আমরা চুপ থাকতে পারি না। আমাদেরও উপযুক্ত জবাব দিতে হবে। বজরং দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে, এবারের বড়দিনে কোনও হিন্দু যদি চার্চে যান, আমরা তাদের পেটাতে বাধ্য হব। আগে থেকেই সাবধান করে দিচ্ছি, যারা হিন্দুদের অধিকার কেড়ে নিচ্ছে তাদের বয়কট করতে হবে। বজরং দলের এই নেতা সংবাদমাধ্যমকেও কটাক্ষ করেন। বলেন, মিডিয়া আমাদের গুণ্ডা বলে সমালোচনা করবে জানি। কিন্তু হিন্দু মেয়েদের অসম্মান থেকে বাঁচাতে আমরা গুণ্ডামি চালিয়ে যাব। এটা আমরা গর্বের সঙ্গেই করব।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...