Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর, আহত কমপক্ষে ২০

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর, আহত কমপক্ষে ২০ জন। ঘটনা মেদিনীপুর কোতয়ালি থানার পাটালৌকা এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ অবতাব আলি।

জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে মেদিনীপুর কলেজ মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষে
কেশপুরের পানিহাটি ফিরছিলেন একদল তৃণমূল কর্মী-সমর্থক। সেই সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী শেখ অবতাব আলির। আহত হন তাঁর সহকর্মীরা। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে দলীয় কর্মীদের দেখতে ছুটে যান কেশপুরের বিধায়ক শিউলি সাহা-সহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।

আরও পড়ুন- কৃষকদের ভারত বনধের আগে সব রাজ্যকে স্বরাষ্ট্র মন্ত্রকের ‘অ্যাডভাইজারি’, শুরু বিতর্ক

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...