Wednesday, June 24, 2026

অতীতের বহু আইন এখন অচল, কেন বললেন মোদি?

Date:

Share post:

বিগত শতাব্দীর পুরনো আইনগুলি বহুলাংশেই আজ অচল। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনে আইন বদল করা জরুরি। দেশের উন্নয়নের স্বার্থেই আইন বদল দরকার। এমনই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের নতুন কৃষি আইনের প্রতিবাদে চলতি বিক্ষোভের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগ্রা মেট্রো প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, উন্নয়ন করতে হলে সংস্কার করতে হবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বার্থে উন্নয়ন দরকার। আর এই উন্নয়ন করতে হলে প্রয়োজনে সংস্কার করতে হবে। মোদি বলেন, গত শতাব্দীর অনেক অাইন এখন বোঝার মত হয়ে গিয়েছে। এই যুগে সেগুলি অচল। অতীতে যেগুলি মানুষের ভালর কথা ভেবে আনা হয়েছিল, বর্তমান সময়ে তা বোঝার মত। তাই সংস্কার দরকার। এটা সময়ের দাবি।

প্রসঙ্গত, কেন্দ্রের আনা নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক বিদ্রোহে উত্তাল রাজধানী। গত বারোদিন ধরে দিল্লির সীমান্তগুলি আটকে নানা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন লক্ষাধিক কৃষক। কৃষক সংগঠনগুলির অভিযোগ, মোদি সরকার বন্ধু শিল্পপতিদের স্বার্থরক্ষায় এই আইন এনেছে। নয়া কৃষক আইন আসলে কৃষকদের জন্য মৃত্যুফাঁদ। আন্দোলন আরও জোরদার করতে আগামিকাল ভারত বনধ পালন করবেন কৃষকরা। তার আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি কৃষি আইন নিয়ে এখনও অনড় মনোভাব নিয়ে চলতে চায় কেন্দ্র?

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর, আহত কমপক্ষে ২০

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...