Sunday, June 21, 2026

প্রয়াত তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, তাঁর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের মেগা জনসভার দিনই প্রয়াত হলেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি। আজ, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃগেনবাবু। যদিও মেদিনীপুর নয়, তাঁর মৃত্যু হয়েছে কলকাতায়।

আরও পড়ুন : ধান ছুঁয়ে কৃষকদের আন্দোলনের পাশে থাকার শপথ মমতার

শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি এই তৃণমূল নেতা কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।

এদিকে তাঁর মৃত্যু সংবাদ পাওয়ার পরই মৃগেন মাইতির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মেদিনীপুর কলেজ মাঠে সমাবেশের পরই তিনি মৃগেনবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। যে কোনও প্রয়োজনে পাশে থাকার বার্তা দেন।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...