Wednesday, June 24, 2026

বিপুল বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেদিনীপুর সফরের মধ্যেই রাজ্যে বিপুল বিনিয়োগ এবং কর্ম সংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর গভীর বন্দরের নির্মাণকাজে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মেদিনীপুর এবং বাংলার মানুষদের জন্য এটি এক ঐতিহাসিক পদক্ষেপ বলে জানান মুখ্যমন্ত্রী। এটি রাজ্যের প্রথম গভীর সমুদ্র বন্দর। ওয়েস্ট বেঙ্গল মেরিটাইম বোর্ড ও ডব্লিউ বি আই ডি সি-র অধীনে তাজপুর গভীর সমুদ্র বন্দর বাংলার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

• তাজপুর বন্দরে কমপক্ষে ১৫০০০ কোটি টাকার বিনিয়োগ

• কর্মসংস্থান হবে ২৫০০০

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ব্যবসার বিপুল প্রসার ঘটবে বলে আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের। খড়গপুর সংলগ্ন এলাকার লোহা ও ইস্পাত কারখানার রফতানি বৃদ্ধি পাবে। পাশাপাশি, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়ার লোহা ও ইস্পাত রফতানি উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:মিটেছে মান-অভিমান, অবশেষে বিজেপির হয়ে ময়দানে শোভন, ‘গাইড’ দেবজিৎ সরকার

মেদিনীপুর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ও জাপানে সি ফুড রফতানি করা হয়। এই বন্দর হলে সি ফুড রফতানিও বৃদ্ধি পাবে। এতে, লক্ষ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। এতে, অনেক কর্মসংস্থান হবে এবং সি ফুডের নতুন পরিকাঠামো গঠিত হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...