Tuesday, June 23, 2026

ধান ছুঁয়ে কৃষকদের আন্দোলনের পাশে থাকার শপথ মমতার

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরেই কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, মেদিনীপুরের সভার শুরুতেই তিনি সেই সুর বেঁধে দেন। মঞ্চে কাঁচা আনাজ নিয়ে ওঠেন মমতা। সঙ্গে ছিল নবান্নের ধান। মুখ্যমন্ত্রী বলেন, “ধান ছুঁয়ে প্রতিজ্ঞা করছি- কৃষকদের আন্দোলনের পাশে ছিলাম-আছি-থাকব”।

মমতা জানান, মঙ্গলবার, কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তৃণমূল তাকে সমর্থন করছে। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, “বনধকে সমর্থন করি না। কারণ তাতে রুজি-রোজগারেরর সমস্যা হয়”। তিনি জানান, কৃষকদের আন্দোলনকে সমর্থন করে মঙ্গলবার ব্লকে ব্লকে আন্দোলন করবে তৃণমূল।

আরও পড়ুন : ২০২১ তৃণমূলের সরকার: মেদিনীপুরের সভা থেকে অঙ্গীকার মমতার

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের হাত থেকে সবজি দাম নির্ধারণের ক্ষমতা কেড়ে নিয়েছে কেন্দ্র। এই বিষয়ে নিতাই-নন্দীগ্রাম-সিঙ্গুরে তৃণমূলের জমি আন্দোলনের কথা তিনি ভোলেননি বলে জানান মমতা। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরোধিতায় সরব হন তৃণমূল নেত্রী।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...