Friday, April 3, 2026

ঠিক দু’মাসের ব্যবধানে নবান্ন অভিযানের “টাটকা স্মৃতি” ফুটে উঠতে পারে উত্তরকন্যায়

Date:

Share post:

মাঝে মাত্র দু’মাসের ব্যবধান। ৮ অক্টোবরের পর ৭ ডিসেম্বর কলকাতায় নবান্ন অভিযানের পর যুব মোর্চার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান ঘিরে শীতের মরশুমে রাজনীতির উত্তাপ বাড়ল। একুশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা চরমে। একাধিক দাবি নিয়ে আজ, সোমবারই তৃণমূলের পাল্টা কর্মসূচিতে পথে নামছে বিজেপি। আমফান, করোনা দুর্নীতি, বেকারত্বের হার, চা শ্রমিকদের দুরাবস্থা, উত্তরবঙ্গের মানুষের বঞ্চনা-সহ একগুচ্ছ দাবিতে আজ গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযান। জানা গিয়েছে, এদিনের উত্তরকন্যা অভিযানে দু-দিক থেকে দুটি মিছিল করবেন বিজেপি নেতা-কর্মীরা।

একটি মিছিল যাবে জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এবং অন্যটি যাবে শিলিগুড়ির জলপাই মোড় থেকে। প্রথম মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু-সহ বিজেপি নেতাকর্মীরা। শিলিগুড়ির মিছিলের নেতৃত্বে থাকছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, অরবিন্দ মেনন-সহ অন্যরা।

অক্টোবরের ৮ তারিখ রাজ্যের রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সহ একাধিক অভিযোগে নবান্ন অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। মিছিল অস্ত্র-সহ এক কর্মীর গ্রেফতারি থেকে শুরু করে বিক্ষোভ দমনে পুলিশের ছোঁড়া জলকামানের জলে রং-সহ রাসায়নিক থাকার অভিযোগ, এমন নানাবিধ অশান্তিতে তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশি বাধার কাছে সেবার কার্যত পিছু হঠেছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। কিন্তু এবার দু’দিক থেকে উত্তরকন্যা ঘিরে আরও বড় অভিযানের পরিকল্পনা করেছে যুব মোর্চা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...