Wednesday, June 10, 2026

হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারতীয় দল

Date:

Share post:

মঙ্গলবার সিডনিতে তৃতীয় টি-২০ ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম দুই ম‍্যাচ জিতে আগেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলেছে বিরাট কোহলির দল। মঙ্গলবার তাই সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে হোয়াইটওয়াশের লক্ষ‍্যে নামছে টিম ইন্ডিয়া।

তিনটি টি-২০ ম‍্যাচে দুটিতে জয় ভারতের। মঙ্গলবার তাই নিয়মরক্ষার ম‍্যাচে নামছে বিরাট কোহলিরা। তবে এই ম‍্যাচকে হালকা ভাবে নিতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। বরং মঙ্গলবার স্টিভ স্মিথদের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করছেন তিনি।

শেষ ম‍্যাচে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে ছারখার হয়ে যায় অস্ট্রেলিয়ার বোলাররা। শুধু ব‍্যাট নয়, অজিদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন টি নটরাজ, যুজবেন্দ্র চ‍্যাহালরা। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম‍্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বিরাট কোহলির দল।

আরও পড়ুন- সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...