Wednesday, June 24, 2026

কলকাতা পুরভোটের দিন জানাতে সাতদিন সময় দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সাতদিনের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভোট স্থগিত করেছিল রাজ্য সরকার। সেখানে প্রশাসক বসানো হয়েছে। কিন্তু একটি মামলার রায়ে সোমবার শীর্ষ আদালত নির্দেশ দিল, কলকাতা পুরসভার ভোট করাতে হবে। কবে ভোট ১৭ ডিসেম্বরের মধ্যে জানাতে হবে বলেও সুপ্রিমকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার যদি ভোট করাতে না পারে তাহলে সুপ্রিমকোর্ট স্বাধীন প্রশাসক নিয়োগ করবে বলেও কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় হবে বলে সূত্রের খবর। গত ৮ জুন কলকাতা পুরসভার মেয়াদ শেষ হওয়ার পরে, কোভিড পরিস্থিতি চলায় ভোট না করিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসকমণ্ডলী বসানো হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড বাতিল করার আবেদন জানান শরদকুমার সিং। পুরমন্ত্রীর নেতৃত্বে প্রশাসকমণ্ডলীকে কাজ চালিয়ে যেতে বলেও করোনা পরিস্থিতি কমলেই পুরনির্বাচন করতে বলে হাইকোর্ট।

কিন্তু হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন শরদ সিং। সেই আবেদনের শুনানিতে ফের ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডকেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। তবে এবার কলকাতা পুরসভা ভোট করাতে চাইছে সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, এই পরিস্থিতিতেই বিহার, অসম, হায়দরাবাদে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তাই কলকাতা পুরসভার ভোট না করার কোনও কারণ নেই।

সু্প্রিম কোর্টের নির্দেশের কাগজ পেলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে, এই নির্দেশের পরে বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা পুরসভার নির্বাচন হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...