Tuesday, June 23, 2026

মেদিনীপুরে মমতার সভা ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে মেদিনীপুরে। সোমবার সাড়ে বারোটা নাগাদ সেখানে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়। একই সঙ্গে ভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনের সভা যে দুটি বিষয়ের কারণে সবচেয়ে বেশি আলোচিত- তার প্রথমটি অবশ্যই শুভেন্দু অধিকারীর খাস তালুকে সভা এবং এই সভায় ছত্রধর মাহাতোর উপস্থিতির সম্ভাবনা। এই দুটি বিষয় নিয়েই জেলা তথা রাজনীতিতে তুমুল জল্পনা।

মেদিনীপুরের জনসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একই  মঞ্চে থাকার কথা ছত্রধর মাহাতর। ছত্রধরকে নিয়ে ফের আদালতের  দরজায় কড়া নেড়েছে এনআইএ। এই পরিস্থিতিতে সোমবারের সভামঞ্চে দেখা যেতে পারে তাঁকে।

তবে দুই মেদিনীপুর নিয়ে এ দিনের সভা আয়োজন করা হলেও অনুপস্থিত থাকছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির অধিকারী পরিবারের সব রাজনৈতিক নেতা সদস্যই। শিশির অধিকারী অসুস্থ। দিব্যেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন। সোমবারের সভায় থাকছেন না শুভেন্দু অধিকারীও।
তবে, এ প্রসঙ্গে অজিত মাইতি জানান, নিজে না উপস্থিত থাকলেও পূর্ব মেদিনীপুর জেলার  বিধায়করা মেদিনীপুরের সভায় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন শিশির অধিকারী। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ার কথা আছে দুই মেদিনীপুরের তৃণমূল বিধায়কদের।

হলদিয়া-সহ দুই মেদিনীপুরের বিভিন্ন জায়গাতে ছেয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্সে। কয়েকদিন আগেই দলীয় বৈঠকে শিশির অধিকারীকে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন দল বিরোধী কাজ করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার। এরপরই মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেই সভা ঘিরে আপাতত দুই মেদিনীপুরে ইদানীংকালের চিত্রটায় বেশ খানিকটা বদল চোখে পড়ছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...