Saturday, April 4, 2026

বিজেপি নেতার নিরাপত্তারক্ষীদের হামলায় আক্রান্ত তৃণমূল

Date:

Share post:

বিজেপির কেন্দ্রীয় নেতার নিরাপত্তারক্ষীদের মারে শ্রীরামপুরে আহত ১৫ জন তৃণমূল কর্মী। রবিবার শ্রীরামপুর ১৭ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল দশার বিষয়ে আলোচনা করছিলেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা। তখন গাড়ি নিয়ে সেখানে যান বিজেপির কেন্দ্রীয় নেতা কবীরশঙ্কর বসু।বিজেপি নেতার গাড়ি আটকে যেতে তাঁর নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

অবশ্য বিজেপি অভিযোগ, তৃণমূল তাদের কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুর করেছে। বিজেপি দাবি, কবীরশঙ্কর বসু ওই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা। তিনি যখন ফিরছিলেন, তখন তাঁর গাড়ি ঘিরে হামলা চালায় তৃণমূল।তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে শ্রীরামপুরে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে বিজেপি নেতা কবীরশঙ্কর বসুকে গ্রেফতার করার দাবিতে কল্যাণ অবস্থান বিক্ষোভ করেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...