Thursday, June 25, 2026

প্রশাসনকে চাপে রাখতে পুলিশকে “হিজড়া” বলে সম্বোধন দিলীপের, রাজ্যজুড়ে সমালোচনার ঝড়

Date:

Share post:

এবার সব শালীনতার সীমা ছাড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পুলিশের বিরুদ্ধে যে বাক্য তিনি প্রয়োগ করলেন, তা ভাষায় প্রকাশের অযোগ্য। পুলিশকে “হিজড়া” বলে সম্মোধন করলেন দিলীপ! যা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

রাত পোহালেই সোমবার শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযান। তার আগে আজ, রবিবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ বলেন, ”রাজ্যজুড়ে তৃণমূলের লোকজন বিজেপির উপর হামলা করছে, গাড়়িতে ভাঙচুর করছে। আমার গাড়ি দশবারেরও বেশি ভেঙেছে। পশ্চিমবঙ্গের এই হিজড়া পুলিশকে দিয়ে কী হবে!”

এখানেই থেমে থাকেননি তিনি। বিজেপি কর্মী-সনর্থকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “রাতে যদি কখনও পুলিশ রেইড করতে আসে, তাহলে তাঁদের ধরে গাছে বেঁধে রাখবেন। সকালে গ্রামের লোকেরা বিচার করবেন! আমাদের পয়সায় পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছে!”

যুবমোর্চার উত্তরকন্যা অভিযানের আগে পুলিশ প্রশাসনকে চাপে রাখতে দিলীপের দাওয়াই, “পশ্চিমবঙ্গের এই হিজড়া পুলিসশকে দিয়ে কী হবে! কিছু পুলিশ অফিসার আছে, চামচাগিরি করে, এখনও সময় আছে। শুধরে যান, আপনারা যে ইউনিউফর্ম পরেন, তা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি, ওটা আপনার বাপের বা তৃণমূলের জমিদারি নয়।”

তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা প্রতিক্রিয়া, ”দিলীপবাবু একজন অসভ্য লোক। বাংলা শেখেননি, অর্ধশিক্ষিত। যদি এখনও নিজেকে সংশোধন না করেন, তাহলে রাজনৈতিক ক্ষেত্র থেকে ওনাকে বহিষ্কার করা উচিত।”

আরও পড়ুন- রাজনৈতিক দেউলিয়াপনা, রেড রোডে কৈলাসের মুখে শুধুই ‘ভাইপো’ ইস্যু

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...